লালমনি.প্রেসজুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তারঃ
জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তারঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে (৪৫) ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩, রংপুর ও র্যাব-৩-এর একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। কলেজ শিক্ষক আরিফুল ইসলাম এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরি এবং সংশ্লিষ্টদের জুয়া থেকে বিরত থাকার জন্য নিষেধ করতেন। জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানাবেন বলেও তিনি জানিয়েছিলেন।
এতে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট আহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি আদিতমারী থানায় ০৩ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর ও র্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে রহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন