লালমনি.প্রেসআদিতমারী উপজেলা বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আদিতমারী উপজেলা বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আদিতমারী উপজেলা বৃক্ষমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) সারোয়ার আলম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে বিকেল ৪টায় আদিতমারী উপজেলা চত্বরে উপজেলার ৮টি ইউনিয়নের সেরা সাঁতারুদের অংশগ্রহণে একটি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারপুকুর ইউনিয়নের পলাশ চন্দ্র প্রথম, এবং কমলাবাড়ী ইউনিয়নের আকাশ চন্দ্র ও সিয়াম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিতমারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের স্টলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় গাছের চারা সংগ্রহ ও বৃক্ষরোপণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন