লালমনি.প্রেসমাদকমুক্ত সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী
মাদকমুক্ত সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ‘জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’র নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। একটি সম্ভাবনাময় প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত লালমনিরহাট গড়তে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। গান, নাটক, আবৃত্তি, খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মেধা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
মন্ত্রী বলেন, যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর বাড়ানো প্রয়োজন। তরুণরা জ্ঞান ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে মাদকের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ কমে যায়।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, নিজেদের জ্ঞান ও মেধাকে বিকশিত করার পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করতে হবে। শুধু ভালো শিল্পী নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের হাত ধরেই সংস্কৃতির নতুন অধ্যায় রচিত হবে।
অনুষ্ঠানে জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মননীতা দাস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী।
বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু-কিশোর ও তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগকে আরও এগিয়ে নিতে হবে।
পরে জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে আসছে। অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সুর ও ছন্দের পরিবেশনার মধ্য দিয়ে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন