লালমনি.প্রেসলালমনিরহাটে সহকারী পুলিশ সুপার সালমান ফারুককে বিদায় সংবর্ধনাঃ
লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার সালমান ফারুককে বিদায় সংবর্ধনাঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাট জেলা পুলিশ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি হওয়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বদলিজনিত কারণে সালমান ফারুককে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নতুন কর্মস্থলে সালমান ফারুককে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। পাশাপাশি তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি এবং লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সালমান ফারুক লালমনিরহাট জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে দায়িত্ব পালনকালে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। বদলির পর তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন