লালমনি.প্রেস'আলোকিত লালমনিরহাট’ গড়ার অঙ্গীকারে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
'আলোকিত লালমনিরহাট’ গড়ার অঙ্গীকারে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) জেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়, দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলগাছ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলার সভাপতি জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের রংপুর জোনের উপ-পরিচালক জনাব রাসেল আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার, কাব ও স্কাউট শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তারা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে স্কাউটদের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন