লালমনি.প্রেসলালমনিরহাটে যাত্রী-পণ্য পরিবহন ও সড়ক নিরাপত্তা কমিটির সভাঃ
লালমনিরহাটে যাত্রী-পণ্য পরিবহন ও সড়ক নিরাপত্তা কমিটির সভাঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমনিরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লালমনিরহাট শহরের বাস কাউন্টারগুলো কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তর। এ বিষয়ে জেলা প্রশাসক পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সরাসরি মতামত গ্রহণ করেন। একই সঙ্গে টার্মিনাল স্থানান্তরের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়েও খোলামেলা আলোচনা করা হয়।
সভাপতি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর নির্দেশনা অনুসরণ করে অতি দ্রুত এসব চ্যালেঞ্জ দূর করে কেন্দ্রীয় বাস টার্মিনালকে পূর্ণাঙ্গ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন টার্মিনালে রূপান্তরের কার্যক্রম শুরু করা হবে।
সভায় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, লালমনিরহাট শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জেলার সম্ভাবনাময় পর্যটন খাতকে যথাযথভাবে কাজে লাগিয়ে জেলা ব্র্যান্ডিং এগিয়ে নিতে হলে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত, সুসংগঠিত ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা প্রয়োজন।

Photo: লালমনি.প্রেস

তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও আধুনিক পরিবহন ব্যবস্থা শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং জেলার সামগ্রিক ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনার শেষ পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, পরিবহন ব্যবসায়ী সমিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন