লালমনি.প্রেসলালমনিরহাটে অস্বচ্ছল মেডিকেল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক
লালমনিরহাটে অস্বচ্ছল মেডিকেল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে অনিশ্চয়তায় থাকা নীলফামারী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. মাসুদা আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।
মাসুদা আক্তার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের বাসিন্দা। আর্থিক সংকটের কারণে চিকিৎসাশাস্ত্রে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়লে তিনি সহায়তার জন্য লালমনিরহাটের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের উদ্যোগ অব্যাহত থাকবে। এমন মানবিক ও কল্যাণমুখী সহযোগিতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন