লালমনি.প্রেসহাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রেজার বা বোমা মেশিনযুক্ত একটি নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহযোগিতা করেন।
অভিযানকালে উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, উত্তর পারুলিয়া ঘাটপাড় এলাকায় ড্রেজার বা বোমা মেশিনযুক্ত একটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় এবং বোমা মেশিনটি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অন্যদিকে, পারুলিয়া মন্দির এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তূপ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন