লালমনি.প্রেসআদিতমারীতে মানব কল্যাণ ফান্ডের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
আদিতমারীতে মানব কল্যাণ ফান্ডের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে লালমনিরহাটের আদিতমারীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইন’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন চৌরাস্তা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহিষখোচা ভিত্তিক সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফান্ড’-এর উদ্যোগে আয়োজিত এ রক্তদান কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— ‘রক্ত দিন, জীবন বাঁচান’।
দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় তরুণ, যুবক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই স্বেচ্ছায় রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদানে অংশ নেন। জীবনে প্রথমবারের মতো রক্ত পরীক্ষা ও মানবিক এ কার্যক্রমে অংশ নিতে পেরে অনেকেই আনন্দ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, দুর্ঘটনাকবলিত রোগী, গর্ভবতী মা, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনের সময় রক্ত পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
‘মানব কল্যাণ ফান্ড’-এর লক্ষ্য হলো মানবজাতির সার্বিক কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন