লালমনি.প্রেসরংপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রংপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
রংপুরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মনিরুজ্জামান ওরফে মনিরকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৭ আগস্ট) রাতে জেলার পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিরুজ্জামান রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
র্যাব-১৩ জানায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীর সঙ্গে মনিরুজ্জামানের পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রীকে পীরগঞ্জের ঝিলমিল পার্কে নিয়ে যান তিনি।
অভিযোগ অনুযায়ী, পার্কে ঘোরার একপর্যায়ে মনিরুজ্জামান ওই ছাত্রীকে পার্কের ‘ভূতের রুম’ নামের একটি স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যান তিনি।
পরবর্তীতে ওই ছাত্রী মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ জুন পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থেকেই মনিরুজ্জামান আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন