লালমনি.প্রেসলালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধনঃ
লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধনঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
পরিচ্ছন্ন ও সবুজ জেলা গড়ার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে ‘Clean & Green Monday’ কর্মসূচি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু-এর দিকনির্দেশনায় সোমবার একযোগে জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি শুরু হয়।
এরই অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘Clean & Green Monday’ কর্মসূচি পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ ও পরিচ্ছন্ন লালমনিরহাট গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন