লালমনি.প্রেস১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দঃ
১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গংগারহাট, বালারহাট এবং রামখানা বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, ২০ আগস্ট রাত ২০:৫৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা এবং রাত ২২:৪০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন পশ্চিম রামখানা (থানা-ফুলবাড়ী ও নাগেস্বরী, জেলা-কুড়িগ্রাম) ও ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত ০১:৫৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা- ফুলবাড়ী, কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯৪ পিছ, ইস্কাপ সিরাপ ২০১ বোতল ও গাঁজা ৬ কেজি জব্দ করতে সক্ষম হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯৪ পিছ, যার সিজার মূল্য ১,৪৮,২০০/-, ইস্কাপ সিরাপ ২০১ বোতল, যার সিজার মূল্য ৮০,৪০০/- এবং গাঁজা ৬ কেজি, যার সিজার মূল্য ২২,৭৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৫১,৩৫০/- (দুই লক্ষ একান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Photo: লালমনি.প্রেস

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন