লালমনি.প্রেসলালমনিরহাটের কালীগঞ্জে ১৪৭ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ১
লালমনিরহাটের কালীগঞ্জে ১৪৭ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ১
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক মজুদের অভিযোগে মো. মনিরুজ্জামান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে মনিরুজ্জামানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির উঠানে বিশেষভাবে রাখা ১৪৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন