লালমনি.প্রেসঅবৈধ চায়না ও কারেন্ট জালবিরোধী অভিযানে যুবকের এক বছরের কারাদণ্ড
অবৈধ চায়না ও কারেন্ট জালবিরোধী অভিযানে যুবকের এক বছরের কারাদণ্ড
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ চায়না ও কারেন্ট জালবিরোধী অভিযান পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অবৈধ চায়না ও কারেন্ট জাল আমদানি, মজুদ ও বিক্রয়ের দায়ে উপজেলার মহিষাশহর গ্রামের রমজান আলী (১৯)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন