লালমনি.প্রেসনীলফামারীতে হত্যা মামলায় ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেপ্তার
নীলফামারীতে হত্যা মামলায় ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ডেল্টার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া (ঘাটেরপাড়) গ্রামের শ্যামল রায়ের ছেলে আকাশ রায় (২২), তার বাবা শ্যামল রায় (৪৫) এবং শ্যামল রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২)।
র্যাব জানায়, নিহতের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের বাড়ির উঠানে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।
এ সময় বাদী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। তার ডাকচিৎকারে বাবা-মা এগিয়ে এলে আসামিরা বাদীর মাকে চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং তার বাবাকে মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
পরে স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট বিকেল ৩টা ৩৯ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে কাজল গীর (২৬) বাদী হয়ে ১৬ আগস্ট কিশোরগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১৩।
মামলার পর এজাহারনামীয় আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী, গাজীপুর এবং র্যাব-১৩-এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের যৌথ দল মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে কাশিমপুর থানাধীন ডেল্টা গার্মেন্টসের বিপরীতে ডেল্টার মোড় এলাকায় আলালের ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকেই হত্যা মামলার ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন