লালমনি.প্রেসলালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনঃ
লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লালমনিরহাটের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। র্যালিতে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পরে জেলা অডিটোরিয়াম (পুরাতন)-এ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য খাতের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ, জলজ সম্পদ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জাহান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, মৎস্যজীবী প্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন