লালমনি.প্রেসঅবশেষে শুরু হলো আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার কাজ
অবশেষে শুরু হলো আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার কাজ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। এ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নূরে আলম সিদ্দিকী বাবু প্রামাণিকের উদ্যোগে দলীয় কার্যালয়টি নতুনভাবে সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ শেষ হলে নেতাকর্মীদের জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে কার্যালয়টি জরাজীর্ণ অবস্থায় থাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের অসুবিধা হচ্ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং কার্যালয়টি নেতাকর্মীদের মিলনকেন্দ্র হিসেবে নতুন প্রাণ ফিরে পাবে বলে তারা প্রত্যাশা করছেন।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন