লালমনি.প্রেসলালমনিরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মোঃ আকবর আলী মুন্সী।
সভায় প্রধান অতিথি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সব পর্যায়ের পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার নির্দেশ দেন ডিআইজি। একই সঙ্গে লালমনিরহাট জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Photo: লালমনি.প্রেস

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন, ছুটিসহ বিভিন্ন কল্যাণসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানী, জেলার সব থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জ এবং লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন