লালমনি.প্রেসলালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকবিরোধী র্যালিঃ
লালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকবিরোধী র্যালিঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করেছে বসুন্ধরা শুভসংঘ।
শুভসংঘের প্রধান ও উপদেষ্টা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নির্দেশনায় এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের মিশন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
র্যালির মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন