লালমনি.প্রেসলালমনিরহাটে বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে ক্যাম্পেইন
লালমনিরহাটে বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে ক্যাম্পেইন
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
গ্রাহক পর্যায়ে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে এবং জাল ও ছেঁড়াফাটা নোটের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসারে লালমনিরহাটে বাংলা কিউআর (Bangla QR) ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা ব্যাংক ও ব্যাংকার্স ক্লাব লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা, রূপালী ব্যাংক লালমনিরহাট শাখার উপমহাব্যবস্থাপক মো. অহিদুজ্জামান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট শাখার জোনাল ব্যবস্থাপক আ.শ.ম. মশফিকুর রহমান।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি ও জাল নোটের বিড়ম্বনা কমানো সম্ভব। একই সঙ্গে বাংলা কিউআর কোডের মাধ্যমে দ্রুত ও সহজে লেনদেন করা যায়। ফলে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Photo: লালমনি.প্রেস

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট পৌরসভা কনভেনশন হলে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উত্তরা ব্যাংক ও ব্যাংকার্স ক্লাব লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা, রূপালী ব্যাংক লালমনিরহাট শাখার উপমহাব্যবস্থাপক মো. অহিদুজ্জামান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট শাখার জোনাল ব্যবস্থাপক আ.শ.ম. মশফিকুর রহমান।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি ও জাল নোটের বিড়ম্বনা কমানো সম্ভব। একই সঙ্গে বাংলা কিউআর কোডের মাধ্যমে দ্রুত ও সহজে লেনদেন করা যায়। ফলে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন