লালমনি.প্রেসলালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি সাভারে গ্রেফতারঃ
লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি সাভারে গ্রেফতারঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহীত
লালমনিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবক হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ সাগর (৩২)-কে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর লালমনিরহাট পৌরসভার তেলিপাড়া এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে। তিনি মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতের পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছোড়া, রামদা, লোহার রড, সাবল ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়ির সীমানায় প্রবেশ করে প্রায় ৩০টি সুপারি গাছ কেটে ফেলেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় বাদীর বাবা-মা এবং ছোট ভাই মোঃ আসাদুল হাবিব (৩০)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। আসাদুল হাবিবকে হত্যার উদ্দেশ্যে বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার সাবল দিয়ে আঘাত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বাদীর বাবা ও ভাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সকাল ৯টা ১৯ মিনিটে আসাদুল হাবিবের মৃত্যু হয়।

Photo: সংগৃহীত

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আহসান হাবিব (৪০) বাদী হয়ে ১১ এপ্রিল লালমনিরহাট সদর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৫।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভারের যৌথ আভিযানিক দল সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগরকে গ্রেফতার করে।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন