লালমনি.প্রেসলালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ঃ
লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহীত
লালমনিরহাট ও রংপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শুক্রবার (২ অক্টোবর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এবং শনিবার (৩ অক্টোবর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের পাকা সড়কে অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল। এ সময় ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিদুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খোর্দ্দ বিছন্দই গ্রামের মো. মকছুদার রহমানের ছেলে।
অন্যদিকে, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর চাকলা গ্রামে লিটন ইসলামের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি দল। এ সময় ৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তারাগঞ্জ উপজেলার আলমপুর চাকলা গ্রামের মো. লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের মো. আল-আমিন (১৯) এবং খায়রুল আলম রনি (২৬)।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Photo: সংগৃহীত

ব্যাটালিয়নটি আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন