লালমনি.প্রেসলালমনিরহাটের আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত মো. নুরনবীকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে আদিতমারী উপজেলার দীঘলটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরনবী আদিতমারী উপজেলার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের মো. নবিয়ার হোসেনের ছেলে। তিনি ভুক্তভোগী ওই নারীর জ্যাঠাতো দেবর বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী গত তিন বছর ধরে দুবাইয়ে প্রবাসী হিসেবে রয়েছেন। অভিযুক্ত নুরনবীর বাড়ি ওই নারীর বাড়ির পাশে হওয়ায় তিনি বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে রাজি না হওয়ায় নুরনবী ওই নারীর ওপর ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে নুরনবী কৌশলে তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকেন। পরে ওই নারী ঘরে ফিরে এলে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৪ সেপ্টেম্বর আদিতমারী থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের সিপিএসসি, র্যাব-১৩-এর একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে আদিতমারী থানার দীঘলটারী গ্রামের মো. ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে নুরনবীকে গ্রেপ্তার করে।

Photo: লালমনি.প্রেস

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন