লালমনি.প্রেসলালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধনঃ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধনঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
লালমনিরহাটে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ’-এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ’-এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, মিথ্যা বা হয়রানিমূলক মামলা দিয়ে সত্য প্রকাশের কলম থামিয়ে রাখা যাবে না। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে লালমনিরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন