লালমনি.প্রেসলালমনিরহাটে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উদ্বোধনঃ
লালমনিরহাটে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উদ্বোধনঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
সারাদেশের ন্যায় লালমনিরহাটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচির প্রথম পর্বে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, লালমনিরহাট পৌরসভা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, লালমনিরহাটের সিভিল সার্জন এবং বিএনসিসি (BNCC)-এর ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মসূচির দ্বিতীয় পর্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
পরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ক্যাডেট ও ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি অফিসার্স ক্লাব ও কালেক্টরেট স্কুলের সামনে দিয়ে এলজিইডি রোডে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন স্থানে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বিভিন্ন পয়েন্টে বিন স্থাপন করা হয়।

Photo: লালমনি.প্রেস

এ ছাড়া পরিবেশের সুরক্ষা ও শহরের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে ফুল, ফলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। র্যালি চলাকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসন, লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে লালমনিরহাট পৌরসভা।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন