লালমনি.প্রেসকিশোরগঞ্জে ৯০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কিশোরগঞ্জে ৯০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মবু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ থানাধীন ২ নম্বর পুটিমারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বেরবেরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল উত্তর বেরবেরী গ্রামের মবুর বসতবাড়ির উত্তরমুখী প্রধান ফটকের সামনে অভিযান চালায়। এ সময় মবুর দেহ তল্লাশি করে একটি টিয়া রঙের প্লাস্টিকের শপিং ব্যাগে রাখা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মবু (৫৫) কিশোরগঞ্জ থানাধীন উত্তর বেরবেরী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
এসআরবি-১৩ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন