লালমনি.প্রেসদুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশঃ
দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি.প্রেস
শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি বিশেষ প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবেন। নিরাপত্তার বিশেষ অংশ হিসেবে এবার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের গায়ে থাকছে ‘বডি অন ক্যামেরা’। এই ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক রেকর্ড করা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি তদারকি করা সম্ভব হবে।
এছাড়া মণ্ডপ এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। বড় বড় মণ্ডপে ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হতে পারে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম এবং বিশেষ ফোর্স।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দময়, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে যেকোনো ধরনের শঙ্কা বা জরুরি প্রয়োজনে স্থানীয় পুলিশ স্টেশন বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে

Photo: লালমনি.প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন