লালমনি.প্রেসআদিতমারী উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান হাবিব
আদিতমারী উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান হাবিব
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দলের লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাঁকে আদিতমারী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাওলানা হাবিবুর রহমান হাবিব বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মনোনয়নের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তবে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন