লালমনি.প্রেসআদিতমারীতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৫ জন গ্রেপ্তার
আদিতমারীতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৫ জন গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে আদিতমারী থানার বিশেষ চেকপোস্ট ও অভিযান চলাকালে উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জব্বারুল ইসলাম (২০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মো. আল আমিন বাবু (৩২), মো. ফরহাদ হোসেন (২১) এবং মো. আহসানুল হাবিব বিপ্লব (২৪)। তাদের বাড়ি আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সাক্ষীদের উপস্থিতিতে স্বীকার করেছেন যে, তারা একত্রে বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে জিমেইল আইডির মাধ্যমে বিভিন্ন ব্রাউজারে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলতেন।
এ ঘটনায় আদিতমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা (নং-২৮, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন