লালমনি.প্রেসআদিতমারীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
আদিতমারীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহিত
লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ৭ নম্বর পলাশী ইউনিয়নের নামুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আদিতমারী থানার মামলা নং-১১, তারিখ ৮ জুলাই ২০২৬-এর ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মোখলেছ মিয়া ওরফে ফুলতলা (৪০)কে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত হোসেন আলীর ছেলে এবং পলাশী ইউনিয়নের নামুড়ীটারী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আদিতমারী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামুড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তও আইনানুগভাবে অব্যাহত আছে।

Photo: সংগৃহিত

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন