লালমনি.প্রেসআদিতমারীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
আদিতমারীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) আদিতমারী থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), আদিতমারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ মেহেদি হাসান (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মোঃ আলমগির হোসেন (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মহসিন আলী (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড), মোঃ আল আমিন ইসলাম (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং জিএম কাদের জিম (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন