লালমনি.প্রেসআদিতমারীতে মাদক সেবনের দায়ে দুইজনের তিন মাসের কারাদণ্ড
আদিতমারীতে মাদক সেবনের দায়ে দুইজনের তিন মাসের কারাদণ্ড
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ জুলাই) আদিতমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ সিরাজুল ইসলাম (৩০) ও মোঃ শিপন মিয়া (২০)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশ কার্যকর করার জন্য আসামিদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন