লালমনি.প্রেসআদিতমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড
আদিতমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে মো. বাদল মিয়া (পিতা: মৃত সিদ্দিক হোসেন) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, আদিতমারী থানার একটি অভিযানিক দল উপজেলার ভাদাই ইউনিয়নের ভ্যাটেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে বাদল মিয়াকে আটক করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে মাদক সেবনের দায়ে ২০ (কুড়ি) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত বাদল মিয়াকে জেলা কারাগার, লালমনিরহাটে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন