লালমনি.প্রেসআদিতমারীতে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
আদিতমারীতে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টার দিকে আদিতমারী উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের পশ্চিম দৈলজোড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা মো. শফিকুল ইসলাম আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. রিপন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। ঘটনার রাতে মোবাইল ফোন দেওয়ার কথা বলে সে ভুক্তভোগীর বাড়িতে যায়। পরে কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা ঘরের ভেতর শব্দ শুনে সেখানে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৩৬, তারিখ ২৫ জুলাই ২০২৬।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন