লালমনি.প্রেসআদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ একজন গ্রেফতার
আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ একজন গ্রেফতার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইন সমৃদ্ধ নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপ জব্দ করেছে র্যাব ১৩। এ সময় আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি অভিযানিক দল উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানে তালুক হরিদাস গ্রামের পলাতক আসামি শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন