লালমনি.প্রেসআদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জীবন মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ জানায়, গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাত বছরের শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে একই গ্রামের একটি ফাঁকা বাড়ির সামনে পৌঁছালে জীবন তাকে ডেকে নেয়। পরে ওই বাড়ির একটি টিনশেড ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না বলতে বলে। তবে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে দাদীকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নামাটারি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি জীবন মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-১৩-এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন