লালমনি.প্রেসতিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি
তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহিত
লালমনিরহাটসহ তিস্তা ও ধরলা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তা ও ধরলা—উভয় নদীর পানিই বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৯ মিটার, যা বিপদসীমা ৫২.১৫ মিটার থেকে ২৬ সেন্টিমিটার নিচে রয়েছে।
অন্যদিকে, ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানির সমতল ৩০.২৫ মিটার, যা বিপদসীমা ৩০.৮৭ মিটার থেকে ৬২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি কমে আসায় তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Photo: সংগৃহিত

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন