লালমনি.প্রেসনরওয়েতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক বাড়ি
নরওয়েতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক বাড়ি
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকদক্ষিণ নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউনহাউসে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের আবাসিক এলাকা ও কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ড্রামেন শহরের সারিবদ্ধ আবাসিক ভবনগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন। শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল।
নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার তথ্য মেলেনি।

দক্ষিণ নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউনহাউসে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের আবাসিক এলাকা ও কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ড্রামেন শহরের সারিবদ্ধ আবাসিক ভবনগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন। শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল।
নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার তথ্য মেলেনি।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন