লালমনি.প্রেসমহিষখোচায় প্রায় ৩০টি মসজিদ-মাদরাসায় গাছের চারা বিতরণ
মহিষখোচায় প্রায় ৩০টি মসজিদ-মাদরাসায় গাছের চারা বিতরণ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের প্রায় ৩০টি মসজিদ ও মাদরাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংশ্লিষ্ট মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন চৌধুরী। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন