লালমনি.প্রেসলালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র্যাবের অভিযানে গ্রেফতার ২
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র্যাবের অভিযানে গ্রেফতার ২
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম বেজগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং ওসমান গনীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তারা মামলার এজাহারভুক্ত ২ ও ৪ নম্বর আসামি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে যায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে একটি বাড়ি থেকে আটক করে।
পরে জনসম্মুখে তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে দেশীয় অস্ত্রসজ্জিত একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে তার কাছ থেকে হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে হামিদুল ইসলামকে মাদকসহ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-১৩।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা, অপহরণ, ধর্ষণ, সরকারি কাজে বাধাদান ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন