লালমনি.প্রেসহাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঃ
হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল সমজাতীয় কোডেইনযুক্ত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ভোলা মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
বুধবার (৫ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানে ভোলা মিয়ার বসতবাড়ির শয়নকক্ষে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ভোলা মিয়া উপজেলার আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে।
র্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ফেয়ারডিল ফেন্সিডিলের সমজাতীয় কোডেইনসমৃদ্ধ মাদকদ্রব্য। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভোলা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন