লালমনি.প্রেস১৪৪ রান তাড়া করে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
১৪৪ রান তাড়া করে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহিত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের জয়ের পথে সর্বোচ্চ ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তানজিদ হাসান। শেষদিকে মাহেদি হাসান দলের জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ১৮৬/৫ রান করে জিম্বাবুয়েকে ১৫২ রানে অলআউট করে ৩৪ রানের জয় পায় টাইগাররা। শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে দুর্দান্তভাবে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
এই সিরিজ জয় সফরে বাংলাদেশের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগাররা।

Photo: সংগৃহিত

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন