লালমনি.প্রেসকালীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু
কালীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকসংগৃহিত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে জাকিয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে জাকিয়া। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

Photo: সংগৃহিত

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন