লালমনি.প্রেসলালমনিরহাটে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
লালমনিরহাটে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কিসামত মদাতি এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ হুজাইফা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই এলাকার মো. ফরিদুল ইসলাম খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশের পানিতে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় কিসামত মদাতি এলাকায়ও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন