লালমনি.প্রেসকালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধারঃ
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধারঃ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকলালমনি. প্রেস
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে উপজেলার হররাম পূর্বপাড়া এলাকার সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকেই শিশু বর্মন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, নদী পারাপারের সময় তিনি পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে

Photo: লালমনি. প্রেস

পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে দয়া করে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
গুগল দিয়ে লগইন করুন